অ্যাপসায় সেরা অভিনেত্রী মনোনীত বাঁধন
আরেকটি প্রায়-অর্জন! আবারও আজমেরী হক বাঁধনের মুখে তৃপ্তির হাসি। এবার এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। ঢাকাই অভিনেত্রী হিসেবে এটিও কম অর্জন নয়।
‘রেহানা মরিয়ম নূর’ ছবির নাম ভূমিকায় দারুণ অভিনয় করায় পুরস্কারের এই দৌড়ে রাখা হয়েছে তাকে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আগামী ১১ নভেম্বর বিজয়ীদের তালিকা ঘোষণা করা হবে। এবার বসবে অ্যাপসা’র ১৪তম আসর। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় রয়েছে।
কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশে প্রথম ছবি হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। কানসৈকতে প্রশংসিত হন বাঁধন। এবার অ্যাপসার মতো বড় আসরে সেরা অভিনেত্রী মনোনয়ন পেলেন। তার অনুভূতি কাছে শেয়ার করেন এভাবে, ‘অবশ্যই এটা আমার জন্য চমক ও আনন্দের ব্যাপার। এরকম একটা মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ডসে মনোনীত হওয়াটাই বড় বিষয়। আমি মনে করি, মনোনয়নটা আব্দুল্লাহ মোহাম্মদ সাদই পেয়েছে। তিনিই আমাকে রেহানা হিসেবে দর্শকদের সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। নিজেকে ধন্যবাদ দিচ্ছি, এই দীর্ঘ ধৈর্যের পথে হাঁটতে পেরেছি বলে।’
রেহানা মরিয়ম নূররেহানা মরিয়ম নূর
অ্যাপসায় সেরা অভিনেত্রী বিভাগে বাঁধনের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার লিয়া পারসেল (দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন), নিউজিল্যান্ডের এসি ডেভিস (দ্য জাস্টিস অব বানি কিং), ইসরায়েলের আলেনা ওয়াইভি (এশিয়া) এবং রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা-চিস্কাইরি (পুগায়া)।
এদিকে গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সেন্সর বোর্ড সদস্যদের আপত্তি ছাড়াই বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো ‘রেহানা মরিয়ম নূর’। চলছে উৎসবের বাইরে এসে মুক্তির প্রস্তুতি। সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।
ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।
একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।
১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।
পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া।
প্রীতি / প্রীতি
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই