বিতর্কিত কেউ মনোনয়ন পেলে নাম সংশোধন হবে : কাদের
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে তাদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে তা সংশোধন করবে আওয়ামী লীগ।
বুধবার বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কাদের বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই খতিয়ে দেখছি। প্রয়োজনবোধে সংশোধনের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, আমি এ বিষয়ে অলরেডি বলেছি, বিতর্কিত কোনো নাম এলে সঙ্গে সঙ্গে খতিয়ে দেখতে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সব সাংগঠনিক ইউনিটকে ১৬ অক্টোবর থেকে সভা ডেকে গঠনতন্ত্র অনুযায়ী যথাযথভাবে রেজুলেশন-তৃণমূলের সুপারিশ প্রস্তুত করার জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছি।
এক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবাইকে গঠনতন্ত্রের বিধান অনুসরণের নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।
ইউপি নির্বাচন উপলক্ষে দলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগে ভাগে রেজুলেশন প্রস্তুত করে রাখতে হবে, যাতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা সম্ভব হয়।
তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, শেষ মুহূর্তে তাড়াহুড়া করে রেজুলেশন প্রস্তুতির কারণে অনেক জায়গায় সাংগঠনিক বিধি অনুসরণ করা হয়নি। এছাড়া শেষ মুহূর্তে একসঙ্গে সব রেজুলেশন নিয়ে কাজ করা একটি কঠিন বিষয়।
আওয়ামী লীগের দপ্তর বিভাগে এসব রেজুলেশন ঠিক সময়ে প্রস্তুত করার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছে বলে জানান তিনি।
অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। পালিয়ে যাওয়ার অভ্যাস বিএনপির। কারণ আজকে তাদের চেয়ারপারসন তো দণ্ডিত এবং জেলবন্দি। প্রধানমন্ত্রীর উদারতায় তিনি আজকে বাসায় অবস্থান করছেন। কিন্তু যার নেতৃত্বে বিএনপি চলছে তিনিও একজন দণ্ডিত, পলাতক আসামি। সবচেয়ে বড় কথা হলো তিনি মুচলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে চলে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেনি। সুতরাং তিনি পলাতক, তার নেতাই তো ফিরে আসেনি। তিনি আবার আওয়ামী লীগের পালানোর কথা বলেন।
প্রীতি / প্রীতি
কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের