ইউটিউব চ্যানেল নিয়ে যা বললেন আঁখি আলমগীর
সঙ্গীত ও পোশাকের ব্র্যান্ড নিয়ে ব্যস্ত সময় কাটছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের। সম্প্রতি আরটিভির ‘ফোক স্টেশন’ নামের একটি অনুষ্ঠানে প্রথমবার ‘ফোক’ গান গেয়েছেন। এতে বেশ ভালোই সাড়া পেয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলের জন্যও কনটেন্ট তৈরি করছেন তিনি। ইতোমধ্যে একটি গান তৈরি করেছেন। শিগগিরই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি ।
নিজের ইউটিউব চ্যানেল নিয়ে আঁখি আলমগীর বলেন, আমার চ্যানেলটির বয়স কম। শ্রোতা-দর্শকের কাছ থেকে নিত্যনতুন গানের আহবান পাচ্ছি। সেই কারণেই নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করছি, শ্রোতারা আমার সঙ্গেই থাকবেন।
কয়েকটি নতুন একক গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আঁখি আলমগীর।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
Link Copied