ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সিডনিতে ১০৬ দিন পর শেষ হল বিধিনিষেধ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ৩:১৩

অস্ট্রেলিয়ার বৃহত্তম সিডনি শহর থেকে তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দীর্ঘ ১০৬ দিন পর সোমবার থেকে শহরটির ৫০ লাখের বেশি বাসিন্দা বিধিনিষেধের আওতামুক্ত হয়েছেন। গত জুন থেকে শহরটিতে বিধিনিষেধ জারি ছিল।

নিউ সাউথ ওয়েলসের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রিমিয়ার ডমিনিক পেরোটেট বলেন, এটা রাজ্যের জন্য সফল একটি দিন। রাজ্যের বাসিন্দারা এটা অর্জন করে নিয়েছেন।

সিডনিতে গত চার মাস ধরে জারি থাকা লকডাউনে বন্ধ ছিল দোকানপাট, স্কুল–কলেজ, সেলুন ও অফিসগুলো। মানুষের চলাচলের ওপর ছিল নিষেধাজ্ঞা। বিধিনিষেধ অনুযায়ী, বাসা থেকে পাঁচ কিলোমিটারের বেশি দূরে যেতে পারতেন না সিডনির বাসিন্দারা। এমনকি পরিবারের সঙ্গে দেখা করা এবং শেষকৃত্যে অংশ নেয়াতেও বারণ ছিল।

এদিকে বিধিনিষেধ তুলে নেয়া হলেও বড় কোনো জনসমাগমের ওপর এখনো নিষেধাজ্ঞা রয়েছে। বিধিনিষেধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচলের ওপরও। আগামী কয়েক সপ্তাহ স্কুলগুলোও পুরোপুরি খুলে দেয়া হবে না।

করোনা সংক্রমণ কমে আসায় সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯৬ জন। এখানকার ১৬ বছরের বেশী বয়সী ৭০ শতাংশ লোক করোনার দুটো টিকাই গ্রহণ করেছে। তবে বিধি নিষেধ তুলে নেয়ায় সিডনিতে উৎসবের আমেজ থাকলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়া নিয়েও শংকায় রয়েছে জনগণ।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত