স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন
স্বাস্থ্যকর ও সুস্বাদু নাস্তা তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন স্যালাড স্যান্ডউইচ। বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে স্যালাড তৈরি করে খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। সেইসঙ্গে আরও প্রয়োজন হবে কয়েক স্লাইস পাউরুটির। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন সুস্বাদু এই পদ। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
পাউরুটি- ৬ স্লাইস
বাটার- ৩ টেবিল চামচ
টমেটো সস- ৩ টেবিল চামচ
শসা- ১টি
টমেটো- ২টি
পেঁয়াজ- ১টি
কাঁচা মরিচ- ২টি
লবণ- স্বাদ মতো
গোল মরিচ গুঁড়া- সামান্য।
যেভাবে তৈরি করবেন
শসা, টমেটো, পেঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিন। এবার স্বাদমতো লবণ ও সামান্য গোল মরিচ গুঁড়া দিয়ে মেখে স্যালাড তৈরি করে নিন। রুটির পিসগুলো তাওয়ায় সেঁকে কোনাকুনি করে কেটে দুই ভাগ করে নিন। এবার প্রতি পিস পাউরুটির স্লাইসে বাটার সমান ভাবে লাগিয়ে নিয়ে তার উপরে টমেটো সস লাগিয়ে নিন। এবার তৈরি করে রাখা স্যালাড পরিমাণমতো দিয়ে উপরে আরেক স্লাইস পাউরুটি দিয়ে ঢেকে দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু স্যালাড স্যান্ডউইচ।
Parna / Parna
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত