লিবিয়া উপকুলে নৌকাডুবিতে ১৫ অভিবাসীর মৃত্যু
লিবিয়ার উপকুলে দুটি নৌকা ডুবে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। এটি ছিল ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে সর্বশেষ মর্মান্তিক প্রাণহানির ঘটনা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সোমবার গভীর রাতে এক টুইটে জানায়, ১১ অক্টোবর সন্ধ্যায় ত্রিপোলি নৌ ঘাঁটিতে দু’টি নৌকা নিয়ে আসার পর সেখান থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে আরো বলা হয়, যাত্রীরা আগের রাতে ঝোয়ারা এবং আলখোমস থেকে রওয়ানা হয়েছিল।
সংস্থাটি জানায়, ১৭৭ জন বেঁচে যাওয়া ব্যক্তি ইউএনএইচসিআর ও এর অংশীদারদের কাছ থেকে সাহায্য ও চিকিৎসা সেবা পাচ্ছে।
সংস্থার টুইট করা ছবিগুলিতে বেঁচে থাকা ব্যক্তিদের ঘাঁটিতে পৌঁছে কম্বল জড়িয়ে থাকতে দেখা গেছে। অভিবাসীদের অনেকেই সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে ইউরোপে পৌঁছানোর প্রচেষ্টা নেয়। লিবিয়া তাদের জন্য একটি প্রধান প্রস্থান পয়েন্ট।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরুতে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ১,০১০ অভিবাসী সমুদ্রে মারা গেছে। গত বছর, একই সময়ে সমুদ্রে মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৮ জন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা