পারমাণবিক অস্ত্র অর্জনের ধারেকাছেও নেই ইরান : সাবেক মোসাদ প্রধান
এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র অর্জনের ধারেকাছেও নেই ইরান। তবে দেশটি যদি সে পর্যায়ে পৌঁছে যায় এবং যুক্তরাষ্ট্র কোনও ব্যবস্থা না নেয় তাহলে ইসরায়েল একাই তাদের থামাতে সক্ষম। এমন মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত শনিবার অভিযোগ করেন বাইডেন প্রশাসন জেরুজালেমে ইসরালের অবস্থানকে দুর্বল করেছে। একইসঙ্গে তারা তেহরানকে শক্তিশালী করেছে।
মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের দশম বার্ষিক সম্মেলনে অংশ নিয়েও এ বিষয়ে কথা বলেন মাইক পম্পেও। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে ইসরায়েলের প্রতি হুমকি মোকাবিলায় ট্রাম্প প্রশাসন কাজ করে গেলেও বাইডেন প্রশাসনের সেদিকে ভ্রুক্ষেপ নেই।
জো বাইডেন অবশ্য ইতোপূর্বে বলেছেন, তার প্রশাসন কখনও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।
ইসরায়েলের রাজনীতিকরা দীর্ঘদিন থেকে বলে আসছেন, ইরান খুব শিগগিরই পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। তবে বিষয়টিকে এভাবে দেখছেন না ইসরায়েলি গোয়েন্দারা।
মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন বলেছেন, ইরান এখনই পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে না থাকলেও ইসরায়েলকে তার সক্ষমতা বাড়াতে হবে। সূত্র: স্পুটনিক নিউজ।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা