রাসায়নিকের সংস্পর্শে যুক্তরাষ্ট্রে বছরে লাখো মানুষের মৃত্যু হতে পারে : গবেষণা
প্লাস্টিকের কন্টেইনার থেকে শুরু করে রূপচর্চার সামগ্রীতে রাসায়নিক পদার্থ থেলেটের ব্যবহার নতুন নয়। যুক্তরাষ্ট্রে এসব সামগ্রীর সংস্পর্শে বছরে আনুমানিক এক লাখ বয়স্ক ব্যক্তির মৃত্যু হতে পারে। এমনটাই উঠে এসেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদনে।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অব মেডিসিন পরিচালিত এই গবেষণায় পাঁচ হাজার ব্যক্তি অংশ নেন। তাদের সবার বয়স ছিল ৫৫ থেকে ৬৪ বছরের মধ্যে।
গবেষণা প্রতিবেদনটিতে প্রকাশিত হয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন সাময়িকীতে। এতে বলা হয়, খেলনা, কাপড়, শ্যাম্পুসহ হাজারো সামগ্রীতে থেলেটজাতীয় পদার্থের উপস্থিতি পরিলক্ষিত হয়। অথচ এটি ‘হরমোনের জন্য ক্ষতিকারক’ হিসেবে পরিচিত। মানুষের এন্ডোক্রিন ব্যবস্থাতেও এটি প্রভাব ফেলে।
যেসব সামগ্রী উৎপাদনে থেলেট ব্যবহৃত হয় সেগুলো থেকে ক্ষতিকর এই উপাদান মানবদেহে প্রবেশ করে। স্থূলতা ছাড়াও এটি মানবদেহে হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের বিস্তার ঘটাতে পারে।
এই গবেষণার লিড অথর লিওনার্দো ট্রাসেনডে বলেন, গবেষণায় দেখা গেছে অধিক মাত্রায় থেলেটের সংস্পর্শে এলে অকাল মৃত্যু, বিশেষ করে হৃদরোগে মৃত্যু হতে পারে। তবে থেলেটের সঙ্গে মৃত্যুর সম্পর্কের নির্দিষ্ট জৈবিক প্রক্রিয়াটি এখনও পরিষ্কার নয়। সূত্র: এনডিটিভি।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা