জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৩২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। সকাল ১১টা ৩৮ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকাল ১১টা ৪২ মিনিটে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরিদর্শন বইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানগণ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও
স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দলীয় নেতাকর্মী,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টা ৪৬ মিনিটে মোটর শোভাযাত্রাসহ স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শনিবার থেকেই জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলও প্রস্তুত অবস্থায় ছিল।
সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ও জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ঢাকার উদ্দেশে রওনা হন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক-উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, সফর উপলক্ষে সাভারজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। তবে নিরাপত্তা জোরদার করা হলেও ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ধীরগতির ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে রেখে সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল জাতীয় স্মৃতিসৌধে তাঁর প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন। এরপর তাঁর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।
এমএসএম / এমএসএম
রেলের সব তথ্য ও সংবাদ প্রচারে জনসংযোগ পরিচালককে সমন্বয়ের নির্দেশ
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
এলএনজি সরবরাহ কমায় তিতাসের আওতাভুক্ত এলাকায় তীব্র গ্যাস সংকট
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মানবতাবিরোধী অপরাধে এবার একরাম হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন: প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত