ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় ইএনটি ইনস্টিটিউটে এভিটি ক্যান্সার সেন্টার উদ্বোধন


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২৭-৭-২০২৬ রাত ৯:৪৫

বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক, কান ও গলা) প্রাঙ্গণে এভিটি ক্যান্সার সেন্টার এবং ক্যান্সার ও শ্রবণপ্রতিবন্ধী রোগীদের জন্য বিশেষ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়কমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার চায় না দেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হোক। তিনি বলেন, তারেক রহমানের সরকার অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রাখা হবে না।
মন্ত্রী আরও বলেন, মূক ও বধির ব্যক্তিদের অনেক ক্ষেত্রেই যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা প্রয়োজন, যাতে আক্রান্তরা সময়মতো চিকিৎসা গ্রহণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তিনি ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি কর্মসূচিকে আরও সমৃদ্ধ করতে অডিটরি ভার্বাল থেরাপির ওপর দক্ষ জনবল গড়ে তোলার আহ্বান জানান এবং দেশের বিভিন্ন হাসপাতালে এ সেবা সম্প্রসারণে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. পি. সি. বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন, বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুস সাত্তার এবং কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসি-এর সিনিয়র কনসালট্যান্ট ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন।
‘বাংলাদেশে মাথা ও গলা ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ নির্মাণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস-এর সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল করিম। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, দক্ষ জনবল তৈরি এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, বিশ্বব্যাপী মাথা ও গলা ক্যান্সারের প্রকোপ বাড়ছে। এ রোগ প্রতিরোধে তামাক ও তামাকজাত পণ্য বর্জন, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসাসেবার সম্প্রসারণের বিকল্প নেই। একই সঙ্গে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য সময়োপযোগী পুনর্বাসন এবং অডিটরি ভার্বাল থেরাপি সেবার গুরুত্বও তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অডিটরি ভার্বাল থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং ক্যান্সার ও শ্রবণপ্রতিবন্ধী রোগীদের মধ্যে বিশেষ সহায়তা প্রদান করা হয়। দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজক কমিটির কনভেনর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁও, ঢাকার পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফর বলেন, “মাথা ও গলা ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং জনসচেতনতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগই ভবিষ্যতের পথ দেখাবে। একই সঙ্গে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের জন্য উন্নত পুনর্বাসন ও অডিটরি ভার্বাল থেরাপি সেবা দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

এমএসএম / এমএসএম

দুই জেলায় নতুন পুলিশ সুপার

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ

কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে : রেলপথ প্রতিমন্ত্রী

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের