সিরিয়া-ইরাক থেকে আফগানিস্তানে ঢুকছে সন্ত্রাসীরা : পুতিন
মধ্যপ্রাচ্যের দুই যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়া ও ইরাক থেকে সন্ত্রাসীরা আফগানিস্তানে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার (১৩ অক্টোবর) নিরাপত্তা বিভাগের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
পুতিন বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সহজ নেই। এর মধ্যে প্রতিবেশি রাষ্ট্রগুলো থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ পরিস্থিতি আরও কঠিন করে তুলতে পারে। আফগানিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলোয় শরণার্থী হিসেবে ঢুকতে পারে।
এনডিটিভি জানায়, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই অস্থিতিশীলতা দেখছে মধ্য এশিয়া। এ নিয়ে বেশ উদ্বিগ্ন রাশিয়া। কারণ এসব রাষ্ট্রে বেশকিছু সামরিক ঘাটি রয়েছে তাদের।
বুধবারের ভিডিও কনফারেন্সে পুতিনের সঙ্গে অংশ নিয়েছিলেন তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রধান সাইমুমিন ইয়াতিমভ। তিনি বলেন, আফগানিস্তান থেকে তার দেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানের জোর প্রচেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে বিশ্বের আফিম ও হেরোইন উৎপাদনকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে আফগানিস্তান। এসব মাদক ব্যবসার মুনাফার ভাগ পায় তালেবানও।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা