ছেলেকে নিয়ে প্রথম পূজা শ্রেয়া ঘোষালের
ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল চলতি বছরের ২২ শে মে দেবায়ন নামে এক ছেলে সন্তানের মা হয়েছেন। দেবায়ন আসার পর শ্রেয়া ও তার স্বামী শিলাদিত্য নিজেদের জীবনের এই আনন্দের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকল অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছিলেন। ছোট্ট দেবায়নের স্পর্শে তাদের সুখানুভুতি ছিল স্বর্গীয়, সেকথা গায়িকা সদ্যজাতর ছবি শেয়ার করে অনুরাগীদের নিজই জানিয়েছেন।
২০১৫ সালে শ্রেয়া তার বাল্যকালের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। তার বিয়ের খবর হঠাৎ করেই তিনি প্রকাশ করেন অনুরাগীদের সামনে। তার অনুরাগীরা তার বিয়ের খবরে বেশ চমক পেয়েছিলেন। এরপর চলতি বছরেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন গায়িকা।
ছেলের জন্মের পর এই প্রথম বাবা-মা ও ছেলের পূজা। শ্রেয়া ঘোষাল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি গায়িকা তার ইন্সট্রাগ্রাম ওয়ালে স্বামী শিলাদিত্যর সাথে একটি ছবি শেয়ার করেছেন। অনুরাগীরা গায়িকার ছবি দেখে বেশ মুগ্ধ। গায়িকা তার ও শিলাদিত্যের অনেক দিন পর একটি ক্যান্ডেল লাইট ডিনারের যাওয়ার ছবি শেয়ার করেছেন। ছবিতে দম্পতি পাশাপাশি বসে আছেন আর তাদের সামনে সুন্দর করে মোমবাতি সাজানো। মোমবাতির আলোয় বেশ সুন্দর দেখাচ্ছে দম্পতিকে।
২০০০ সালে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শো সা রে গা মা পা তে ১২ বছর বয়সে বিজয়ী হয়েছিলেন শ্রেয়া। তারপর প্রথম তিনি হিন্দি সিনেমা জগতের বিখ্যাত প্রযোজক সঞ্জয় লীলা বানশালীর সুপারহিট ছবি ‘দেবদাস’এ প্লে ব্যাকের সুযোগ পেয়েছিলেন। তারপর থেকে গায়িকার অসাধারণ গলা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে ক্রমশ।
প্রীতি / প্রীতি
ঈদে পূজা চেরির নতুন সিনেমা
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার