নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত
নরওয়েতে তীর-ধনুক হামলায় প্রাণ গেছে ৫ জনের, আহত হয়েছেন দু’জন। বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নরওয়ের কংসবার্গ শহরে এই ঘটনা ঘটে।
রাজধানী অসলো থেকে দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের একটি সুপারমার্কেটে চালানো হয় এ হামলা। জড়িত সন্দেহভাজনকে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। তবে তার আগে নিরাপত্তা বাহিনীর সাথে বেশ কিছুক্ষণ সংঘর্ষ হয় তার। হামলাকারী একাই ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে করেও টহল দিয়েছে পুলিশ। এ ঘটনাকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। নিরাপত্তার স্বার্থে শহরটির বেশ কিছু এলাকা কাঁটাতারে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের আপাতত ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা