উত্তর প্রদেশে কৃষক হত্যা
প্রতিমন্ত্রী অজয়কে বরখাস্ত করার দাবি কংগ্রেসের
ভারতের উত্তর প্রদেশে গাড়িচাপায় কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। এ অবস্থায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। বুধবার (১৩ অক্টোবর) কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দের সঙ্গে দেখা করে এ দাবি করে। বিষয়টি নিয়ে বিজেপি সরকারের সঙ্গে কথা বলবেন বলে কংগ্রেসের প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট কোভিন্দ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, নির্দিষ্ট করে দুটি দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা। প্রথমত তাদের দাবি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে বাদ দিতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের দুই জন বিচারপতিকে নিয়ে কমিশন গঠন করে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খিরিতে বিক্ষোভ সমাবেশে কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়। এতে চার জন কৃষক নিহত হন এবং ঘটনার পর সহিংসতায় আরও চার জনের মৃত্যু হয়। গাড়িচাপা দেওয়ার অভিযোগে অজয় মিশ্রর ছেলে এখন পুলিশের রিমান্ডে রয়েছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী গণমাধ্যমকে জানান, ঘটনার স্বচ্ছ তদন্তের জন্য অজয় মিশ্রকে বরখাস্তের দাবি নিহত কৃষকদের পরিবারের। তারা বিশ্বাস করেন, অজয় মিশ্র মন্ত্রী থাকলে তারা ন্যায় বিচার পাবেন না। প্রেসিডেন্ট কোভিন্দ জানিয়েছেন, তিনি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দুই জন বিচারকের মাধ্যমে এ ঘটনার তদন্ত দাবি করেছেন। যাতে দোষীরা শাস্তি পায়।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্কালে কৃষক হত্যার ঘটনায় একটি স্মারকলিপি দেন তারা। কংগ্রেসের প্রতিনিধিদলে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, অধীর রঞ্জন চৌধুরী, কে সি বেনুগোপালন, এ কে অ্যান্টনি ও গুলাম নবি আজাদ। তাদের দাবি, একবারে ঠান্ডা মাথায় পূর্বপরিকল্পিতভাবে কৃষকদের খুন করা হয়েছে।
প্রীতি / প্রীতি
প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে