কুমারী পূজার আসনে মুসলিম কন্যা
অষ্টমীর সকালে ধর্মীয় ভেদাভেদ ভুলে মৃন্ময়ী মাতৃমূর্তির সামনে চিন্ময়ী রূপে পূজা পেল পাঁচ বছরের ‘সাহেবা খাতুন’। বুধবার ভারতের হুগলির চুচুড়ার এক আশ্রমে এ ঘটনা ঘটে। সাহেবার কুমারী মায়ের এই রূপ ম্লান করে দিল সকল সাম্প্রদায়িক বিভেদকে।
তবে এবারই প্রথম নয়, চুচুড়ায় ঝিঙেপাড়ার সারদা রামকৃষ্ণ সেবাশ্রমে এর আগেও মুসলিম সম্প্রদায়ের শিশুকন্যাকে কুমারী হিসাবে পূজা করা হয়েছে। সাহেবার আগে গত চার বছর ধরে তার বোনই কুমারীর আসনে বসেছিলো।
এ ঘটনায় আশ্রমের পক্ষ থেকে স্বামী দুর্গাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, রামকৃষ্ণের মতাদর্শে চালিত এই মঠ ভেদাভেদে বিশ্বাসী নয়। তিনি বলেন, ‘‘আমরা রামকৃষ্ণের মতে পূজা করি। তাই ধর্মের বিভেদ করি না।’’
তিনি আরো বলেন, ‘‘অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে মহিষাসুর বিজয়ের পর দেবতারা মা দুর্গার বন্দনা করেছিলেন। দীর্ঘ দিন ধরে আমাদের আশ্রমে কুমারীদের সেই মা দুর্গার কল্পনাতেই পূজা করা হয়। আমরা শ্রীরামকৃষ্ণের তত্ত্বের অনুসারী। ফলে কোনও ধর্মীয় ভেদাভেদ মেনে চলি না। আমাদের মঠে হিন্দু-মুসলিম নির্বিশেষে কাজ করে। এই কুমারী আজ আমাদের কাছে মা দুর্গা। অর্থাৎ মৃন্ময়ী প্রতিমার চিন্ময়ী রূপ।’’
এদিকে আশ্রমের পূজায় মেয়েকে কুমারীর আসনে দেখে খুশি সাহেবার বাবা মুহাম্মদ আজহারউদ্দিন। তিনি বলেন, ‘‘মেয়ের পাঁচ বছর বয়স হবে। আগে কুমারীপূজায় ওর বোনকে বসানো হত। এ বার আমার ছোট মেয়ে সে আসনে বসেছে।’’
সূত্র : আনন্দবাজার
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা