‘বন্ধু’ শি জিনপিংকে ম্যার্কেলের ‘বিদায়ী কল’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন জার্মানির বিদায়ী চ্যান্সেলার অ্যাঙ্গেলা ম্যার্কেল। এটা ছিল তার ‘বিদায়ী কল’।
আর কিছুদিনের মধ্যেই চ্যান্সেলার পদ থেকে বিদায় নেবেন ম্যার্কেল। ১৬ বছর ধরে ওই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। যাওয়ার আগে ম্যার্কেল বন্ধু শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বললেন। শি বলেছেন, ম্যার্কেল ‘চীনের জনগণের বন্ধু’।
তবে ফেয়ারওয়েল ভিডিও কলে ম্যার্কেল অবশ্য করোনা, জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের সামনে দেখা দেয়া চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। খবর ডয়চে ভেলের।
জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, জি২০ শীর্ষ বৈঠক, জলবায়ু পরিবর্তন, করোনা ছাড়াও চীনে ইইউর বিনিয়োগ চুক্তি নিয়েও কথা হয়েছে।
এ বছরে চীন ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। দুই নেতাই বিষয়টি উল্লেখ করে দুই দেশের সম্পর্ক আরও ভালো করার কথা বলেছেন।
শি জিনপিং যা বলেছেন: চীনের সরকারি মিডিয়া সিজিটিএন জানিয়েছে, ভিডিও কলে ম্যার্কেলকে শি জিনপিং চীনের জনগণের বন্ধু বলে উল্লেখ করেছেন। চীনের প্রেসিডেন্ট ম্যার্কেলকে চ্যান্সেলারের দায়িত্ব ছাড়ার পর বেইজিং যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
ম্যার্কেলের বক্তব্য: বুধবার অন্য একটি অনুষ্ঠানে ম্যার্কেল বলেছেন, জার্মান কোম্পানিগুলো যেন শুধু চীনের উপর নির্ভর না করে, তারা এশিয়া-প্যাসিফিকে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ায়।
ম্যার্কেল বলেছেন, ইন্দো-প্যাসিফিকে জার্মানির বাণিজ্যের ৫০ শতাংশই চীনের সঙ্গে। কিন্তু এশিয়া-প্যাসিফিক মানে শুধু চীন নয়। তার বাইরেও অনেক দেশ আছে। জার্মানির কোম্পানি সিমেন্সের সিইও-ও ম্যার্কেলের কথায় সায় দেন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা