কারাগারে বিস্কুট আর পানি খেয়ে থাকছেন আরিয়ান!
আলিশান বাংলোয় বড় হয়েছেন। কিন্তু মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখন কারাগারে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কারাগারের অন্ধকার ঘরে মনমরা হয়ে বসে থাকেন শাহরুখ পুত্র। গ্রেপ্তার হওয়ার পর শোনা যায়, কারাগারের খাবারই খাচ্ছেন তিনি। কিন্তু গত কয়েকদিন নাকি কারাগারের কোনো খাবারই মুখে তুলছেন না আরিয়ান। জামিন না পাওয়ায় ভীষণ অধৈর্য হয়ে পড়েছেন। সকাল, বিকাল শুধু বিস্কুট আর পানি খেয়েই থাকছেন তিনি।
এদিকে বুধবার (১৩ অক্টোবর) শাহরুখপুত্র আরিয়ান খানের জামিনের শুনানি থাকলেও তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার ফের এনডিপিএস আদালতে শুনানি পর্ব চলবে।
গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে কয়েকবার আরিয়ানের জামিন আবেদন করা হলেও পাননি। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে আছেন আরিয়ান।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত