ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কমছে পেঁয়াজের দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ২:৫৮

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেলেও এখন আবার তা কমতে শুরু করেছে। পাইকারী ও খুচরা উভয় বাজারে ইতোমধ্যে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে।

সরেজমিনে বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

পুরান ঢাকার শ্যামবাজার পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারী বাজার। এই বাজারে আজ ৫৫ টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। গতকালকের চেয়ে কেজিপ্রতি ৮ টাকা কমে। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকা কেজিতে।

একই চিত্র দেখা গেছে কারওয়ান বাজারেও। ৫০-৫৫ টাকা পাইকারী দরে কেজিতে এই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশি সবচেয়ে ভালো পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকায়। আর ফরদিপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৩-৫৪ টাকা কেজিতে। আর ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫০ টাকা কেজিতে। তবে খুচরা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৩ টাকা প্রতি কেজি।

গত ২০ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছিল। ২০ দিন আগে প্রতি কেজি পেঁয়াজে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়েছিল খুচরা ব্যবসায়ীরা।

ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের দাম বেড়েছে বলে অভিযোগ ভোক্তাদের। তারা বলছে, ভারতে বন্যার অজুহাতে পেঁয়াজ আমদানি করেও বাজারে বিক্রি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এ কারণে অব্যাহতভাবে বাড়ছে পণ্যটির দাম।

তবে ব্যবসায়ীরা বলছে, ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের ক্ষেত নষ্ট হয়েছে। আর পূজার কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ। দেশের বাজারে এর প্রভাব পড়েছে।

প্রীতি / প্রীতি

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক