নঈম ইমতিয়াজ নেয়ামুলের নতুন সিনেমায় খায়রুল বাসার?
সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘সাড়ে তিন হাত ভূমি’। এটি পরিচালনা করবেন চিত্রপরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। চলতি অর্থ বছর ২০২০-২১ সালের নির্মিত চলচ্চিত্রের জন্য এই অনুদান পান তিনি।
শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অল্প সময়ে তুমুল জনপ্রিয় পাওয়া অভিনেতা খায়রুল বাসার! চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে সিনেমাটির শুটিং।
কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছিলেন যে, শিগগিরই সিনেমা করতে যাচ্ছেন তিনি। প্রাথমিকভাবে কয়েক দফায় কথা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
সিনেমাটির বিষয়ে জানতে চাইলে খায়রুল বাসার বলেন, ‘নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাই সরকারি অনুদানের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, যেটির নাম ‘সাড়ে তিন হাত ভূমি’। ছবিটির বিষয়ে আমার সঙ্গে কয়েকবার কথা হয়েছে এবং মিটিংও হয়েছে। দুদিন আগের মিটিংয়ে প্রাথমিকভাবে কথা হলে আমাকে স্ক্রিপ্ট পাঠানোর কথা বলি। স্ক্রিপ্ট পড়ার পর সিদ্ধান্ত জানাবো বলে জানিয়েছি। এখনও চূড়ান্ত কিছু জানাই নি। কিছু হলে অবশ্যই সবাইকে জানাবো।’
এদিকে খায়রুল বাসার এখন রয়েছেন ঢাকার অদূরে মানিকগঞ্জে। সেখানে একটি নাটকের শুটিং করছেন তিনি। এছাড়াও সামনে বেশ কিছু ওয়েব ফিল্মে কাজ করবেন।
সর্বশেষ ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘মহানগর’ ওয়েব ফিল্ম দিয়ে দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পান তিনি।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত