ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বালিতে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ৩:৫২

বালিতে বৃহস্পতিবার থেকে আর্ন্তজাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। চীন, জাপান ও ফ্রান্সসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে এসব ফ্লাইট চলাচল করবে।

করোনা মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালিতে পর্যটকদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

ভ্রমণকারীদের জন্য নতুন কিছু নীতি গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পর্যটকদের অবশ্যই টিকা গ্রহণ এবং হোটেলে পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া ভিসার কঠোর নিয়ম কানুনও তাদের মানতে হবে।

বিমানবন্দরের মুখপাত্র তৌফান যুধিষ্ঠির বলেন, আমরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত। তবে আজ কোন বিমান আসার কথা নেই।

উল্লেখ্য, বালির নিউরারাই বিমানবন্দর যে ১৯ টি দেশের জন্য খুলে দেয়া হয়েছে সেগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, দুবাই ও নিউজিল্যান্ড রয়েছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত