ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিক্ষোভে রক্তপাতের পর আজ শোক পালন করছে লেবানন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২১ দুপুর ১২:২৪

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের এক বিক্ষোভে গুলি চালানোর ঘটনায় অন্তত ছয় জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হওয়া এ ঘটনায় একদিনের শোকদিবস ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকতি। আজ শুক্রবার দিনব্যাপী শোক পালন করছে লেবাননের জনগণ। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের পর এখন দেশটিতে অঘোষিত যুদ্ধবিরতি চলছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, অপরাধীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, ‘আমরা কাউকে তাদের স্বার্থে দেশকে জিম্মি করতে দেবো না।’

বৃহস্পতিবার লেবাননের বিচারপতি তারেক বিতারকে বৈরুত বন্দর বিস্ফোরণের তদন্ত থেকে সরিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হিজবুল্লাহ ও আমাল এই বিক্ষোভ মিছিল বের করে। দল দু’টি ওই বিচারপতিকে 'পক্ষপাতদুষ্ট' হিসেবে অভিযুক্ত করছে। বিক্ষোভে অংশ নিতে হিজবুল্লাহর শত শত সমর্থক কালো পোশাক পরে জাস্টিস প্যালেসের বাইরে জড়ো হন।

গত বছরের ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। বন্দরের ১২ নম্বর ওয়্যারহাউজ গুদামে অবহেলার সঙ্গে সংরক্ষিত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে সংগঠিত এই বিস্ফোরণে বন্দর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ওই ঘটনায় ২১৯ জন নিহত ও ছয় হাজার মানুষ আহত হয়েছিলেন। পুরো বন্দর বিধ্বস্ত হওয়ায় দেশটির আন্তর্জাতিক বাণিজ্যের পথ প্রায় বন্ধ হয়ে যায়।

 

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত