ভাইয়ের গ্রেপ্তারের ঘটনায় অসুস্থ সুহানা
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় দুই সপ্তাহেও জামিন মেলেনি তার।
এদিকে ভাইয়ের গ্রেপ্তারের ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন সুহানা খান। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। শুধু তাই নয়, মানসিক অস্থিরতা ছাপ ফেলেছে তার শরীরেও। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
বর্তমানে নিউ ইয়র্কে আছেন শাহরুখ কন্যা সুহানা। ভাইয়ের গ্রেপ্তারের পরেই ভারতে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই মা গৌরী খান মেয়েকে ফিরতে বারণ করেছেন। তবে প্রতি মুহূর্তের মায়ের কাছ থেকে ভাইয়ের খোঁজ নিচ্ছেন তিনি।
গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে কয়েকবার আরিয়ানের জামিন আবেদন করা হলেও পাননি।
এদিকে আর্থার রোডের সুপারিন্টেন্ডেন্ট নীতিন ওয়েচালের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আরিয়ানসহ মাদক মামলায় গ্রেপ্তারকৃত অন্য পাঁচজনের কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় তাদের কোয়ারেন্টাইন ব্যারাক থেকে সাধারণ সেলে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখন অন্য বন্দিদের সঙ্গে থাকবেন তারা।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত