কুমিল্লার ঘটনা সরকারের সুপরিকল্পিত : রিজভী
কুমিল্লার ঘটনা সরকারের সুপরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি।
দুর্গাপূজার মধ্যে কুমিল্লায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে সরকারের লোকজনই জড়িত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ জনগণের কাহিল অবস্থায় জনদৃষ্টি ভিন্নখাতে নিতে সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে। কিন্তু দেশের জনগণ এবং কোনো রাজনৈতিক দলই এই সাম্প্রদায়িক সম্প্রতির বিনষ্ট করে নাই। এগুলো করেছে বর্তমান সরকার।
রিজভী বলেন, কুমিল্লার ঘটনা ঘটানোর কারণ হলো- আওয়ামী লীগের ব্যর্থতা, গণতন্ত্রহীনতা ও জোর জবরদস্তি ডাকাতের মতো করে ক্ষমতা দখল করে আছে, সেখান থেকে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য। উনি (শেখ হাসিনা) দেখাচ্ছেন, এই দেশে সাম্প্রদায়িক যাই হোক আমি কঠোর হস্তে দমন করতে পারি। গতকাল থেকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা তাই বলছেন। তার মানে কুমিল্লার ঘটনা পরিকল্পিত, সাজানো ও চক্রান্তমূলক।
চালের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশ। পিঁয়াজ, মরিচ এবং তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম হু হু করে বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য গুলোতে হাত দিলে বিদ্যুতে যেমন হাত দিলে শক করে তেমনি শক করে।
আয়োজক সংগঠনের সভাপতি এহসানুল হক হুদার সভাপতিত্বে মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রীতি / প্রীতি
কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের