জলবায়ু নিয়ে কেবল কথা বলা নেতাদের ওপর বিরক্ত রানি এলিজাবেথ
জলবায়ু নিয়ে যেসব নেতৃবৃন্দ কেবল কথা বলেন, কিন্তু কাজ করেন না তাদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় গত বৃহস্পতিবার কার্ডিফে ওয়েলস পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নেতাদের ওপর বিরক্তি প্রকাশ করেন। খবর সিএনএনের।
রানি দ্বিতীয় এলিজাবেথ ডাচেস অব কর্নওয়েল এবং এলিন জোনসের কথা বলছিলেন। তখন তার এই আলোচনাটি ভিডিও করা হয়। আলোচনার এক পর্যায়ে রানি গ্লাসগোতে জলবায়ু সম্মেলন-সিওপি ২৬ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, আমি সিওপি সম্মেলনের সবকিছু শুনেছি। কিন্তু এখনো বুঝতে পারছি না যে সেখানে কারা এসেছেন? আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, রানি বলছেন, এটা খুবই বিরক্তিকর যে, তারা কেবল কথাই বলেন, কিন্তু সেই অনুযায়ী কাজ করেন না। সম্প্রতি প্রিন্স উইলিয়ামও এক আলোচনায় বলেন, আমাদের মহাশূন্যে যাওয়ার কোনো অর্থ হয় না। আগে পৃথিবীটাকে বাঁচাতে হবে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা