কাবুলে ড্রোন হামলায় নিহতদের ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র
আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের শেষ সময়ে ভুলবশত মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ জনের নিহত হওয়ার ঘটনায় তাদের স্বজনদের ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমান উল্লেখ করা হয়নি।
শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, নিহতদের আত্মীয় স্বজন যারা তালেবান শাসিত আফগানিস্তান ত্যাগ করতে চান, তাদের শনাক্ত করার জন্য পেন্টাগন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কাজ করছে।
প্রতিরক্ষা বিভাগের পলিসি বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল এবং আফগানিস্তানে সক্রিয় এইড গ্রুপ নিউট্রেশন অ্যান্ড অ্যাডুকেশন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সভাপতি স্টিভেন কোয়ানের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সবচেয়ে গোলযোগকালে ২৯ আগস্ট এ সংস্থার কর্মী এজমারাই আহমাদিকে ভুলবশত ইসলামি স্টেটের জঙ্গি হিসেবে চিহ্নিত করে মার্কিন গোয়েন্দারা। মার্কিন ড্রোন থেকে মিসাইল হামলার ৮ ঘণ্টা আগে তারা একটি সাদা টয়োটা গাড়ি অনুসরণ করে; পরে আইএসআই সন্দেহে মিসাইল হামলা চালায়। এতে ৭ শিশুসহ ১০ বেসামরিক মানুষ নিহত হন।
ইউএস সেন্ট্রাল কমান্ড কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, মার্কিন গোয়েন্দারা কাবুল বিমানবন্দরের কাছে একটি গাড়ি দেখতে পান। তারা ধারণা করেন আইএস কাবুল বিমানবন্দরে হামলার প্রস্তুতি নিচ্ছে।
এ ঘটনার তিনদিন আগে কাবুল বিমানবন্দরে বোমা হামলায় ১৮২ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৩ মার্কিন মেরিন সেনা রয়েছেন। কিন্তু গত মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুঝতে পারেন এ ড্রোন হামলা ভুল ছিল। সূত্র: বাসস
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা