জীবাশ্মের সন্ধানে বৃহস্পতির গ্রহাণু খুঁড়বে লুসি
জগৎ রহস্যময়। আর মহাবিশ্ব আরও বেশি রহস্যময়। আমরা যে সৌরজগতে বাস করি, বিজ্ঞানীরা তারই সব খুঁটিনাটি এখনো জানতে পারেননি। কিন্তু তাই বলে বিজ্ঞান থেকে নেই, বিজ্ঞানীরা থেমে নেই। তারা জানতে চান, সৌরজগতের গ্রহ-উপগ্রহ, গ্রহাণু কিভাবে তৈরি হলো; পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা।
এ কারণে সৌর পরিবারের সদস্য বৃহস্পতির কয়েকটি গ্রহাণুর উপরিভাগে পরীক্ষা চালাতে চান বিজ্ঞানীরা। সেখানে ‘জীবাশ্মে’র সন্ধান পেতেই তাদের এ পরীক্ষা।
এ নিয়ে স্থানীয় সময় শনিবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি মহাকাশ যান সেখানে পাঠানোর কথা রয়েছে। ‘লুসি’ নামের ওই মহাকাশ যান ওই গ্রহণুগুলোর পৃষ্ঠদেশ খুঁড়ে দেখবে সেখানে ‘জ্বীবাশ্ম’ আছে কিনা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতির এ গ্রহাণুগুলো সৌরজগতের একেবারে শুরুর দিককার। এ কারণে এগুলোর উপর গবেষণা চালালে সৌরজগতের গঠন সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে।
ফ্লোরিডার কেপ কেনাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এললাস ভি রকেট লসিকে স্থানীয় সময় ৫টা ৩৪ মিনিটে বৃহস্পতির গ্রহাণুগুলোর উদ্দেশে যাত্রা শুরু করবে। এক যুগ ধরে চলবে এ অভিযান। এতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৯৮১ মিলিয়ন ডলার। দীর্ঘ এ অভিযানে লুসি সাতটি গ্রহাণুর পৃষ্টদেশে অনুসন্ধান চালাবে।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় একটি বিখ্যাত মানব জ্বীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছিল, যা আমাদের অস্তিত্ব সম্পর্কে ব্যাপক ধারণা দিয়েছিল। ওই জ্বীবাশ্মকে নাম দেয়া হয় লুসি। এবার সেই নামটিই ব্যবহার করা হলো মহাকাশে অনুসন্ধানী যানটির ক্ষেত্রেও।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা