সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জহোলসিম
গেলো সপ্তাহে দেশের পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৬.৭৮ শতাংশ।
সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গেলো সপ্তাহে লাফার্জহোলসিম বাংলাদেশের ৫৮৪ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯৫.৯০ টাকায় বেচাকেনা হয়েছে।
ওরিয়ন ফার্মা লিমিটেড গেলো সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৫.১৩ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিল ৪৬৪ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১১৫.২০ টাকায় বেচাকেনা হয়েছে।
গেলো সপ্তাহে লেনদেনে তৃতীয় অবস্থানে ছিল আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৪২১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ৪.৬৫ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭.৮০ টাকায় বেচাকেনা হয়েছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুর সুজের ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫১ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩৪২ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৩২৮ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২২৮ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকার, ডেলটা লাইফের ২২১ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮৩ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৫৯ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও
কমলো সোনার দাম
টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল
দেশের বাজারে আজ সোনার ভরি কত?
বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা
দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা
বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী
বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া
কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার