ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ফৌজদারি অপরাধে অভিযুক্ত হচ্ছেন ট্রাম্পের সাবেক সহযোগী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ২:৩৭

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা তথা ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যাননের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ গঠন করা হচ্ছে। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্ত করছে একটি কমিটি। সেই কমিটি জানিয়েছে, আগামী সপ্তাহে ব্যাননের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কংগ্রেসনাল প্যানেল স্থানীয় সময় গত বৃহস্পতিবার ব্যাননকে সাক্ষ্য দিতে তলব করেছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। এর ফলে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনে আগামী মঙ্গলবার ভোটাভুটি করার সিদ্ধান্ত নিয়েছেন কমিটির প্রধান।

অভিযুক্ত হলে ব্যানন এক বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন এবং জরিমানাও হতে পারে। তবে ডেমোক্র্যাটরা বলছেন, ব্যানন তদন্ত বিলম্বিত করার চেষ্টা করছেন। রক্ষণশীলপন্থি ব্যানন ডানপন্থি মিডিয়ার একজন নির্বাহী ছিলেন এবং তিনি তত্কালীন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ্য কৌঁসুলি ছিলেন।

২০১৭ সালে তাকে চাকরিচ্যুত করা হয় এবং জানুয়ারির দাঙ্গার সময় তিনি সরকারের কোনো দায়িত্বে ছিলেন না। তবে দাঙ্গার এক সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। এমনকি তিনি প্রেসিডেন্ট নির্বাচনের ফল পালটে দিতেও ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিলেন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত