ইন্দোনেশিয়ায় নদী পরিচ্ছন্নতায় গিয়ে ১১ শিক্ষার্থীর মৃত্যু
ইন্দোনেশিয়ার একটি নদীতে পড়ে গিয়ে ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দেশটির ওয়েস্ট জাভা প্রদেশে নিষেধাজ্ঞা অমান্য করে ওই শিক্ষার্থীরা নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিল। শনিবার (১৬ অক্টোবর) স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর আবর্জনা অপসারণে অংশ নিয়েছিল ১৩ থেকে ১৫ বছর বয়সী দেড়শ’ শিক্ষার্থী। এদের মধ্যে ২১ জন শিক্ষার্থী হঠাৎ পানিতে পড়ে যায়। এর মধ্যে ওই ১১ শিক্ষার্থী মারা যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দুইজনকে।
স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, শিক্ষার্থীরা সবাই স্কাউট দলের সদস্য। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা দশজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ছাড়া উদ্ধার তৎপরতায় অংশ নেন স্থানীয়রাও। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
ইন্দোনেশিয়ায় নভেম্বর মাসের শেষের দিকে বর্ষাকালে শিশু কিশোরদের নদীতে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু দুর্যোগ প্রশমন সংস্থার আনুষ্ঠানিক সতর্কতা সত্বেও নদীতে পরিচ্ছন্নতা অভিযানে যায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মৃত্যুর এই ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছিল ১০ শিক্ষার্থীর।
সূত্র: আলজাজিরা
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা