ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৬ বিকাল ৬:৫৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম ব‌লে‌ছেন, বিরোধীদল হোক, আওয়ামী লীগ বা যে দলই হোক- অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।

মঙ্গলবার ( ২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তি‌নি।

হিউম্যান রাইটস ওয়াচের প্রকা‌শিত প্রতিবেদনের জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, গত ১৭ বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলা‌দে‌শে সে‌টি আগে কখ‌নো হয়নি। যার বড় ভুক্ত‌ভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতাকর্মীরা। আমরা কখনোই চাইব না যে, বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই সবার মানবাধিকার অন্তত মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিককে নি‌শ্চিত করা হয়।

তি‌নি ব‌লেন, জুলাই-আগস্টে যে ঘটনাটা ঘটেছে, যে অভ্যুত্থান হয়েছে; সেই অভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে। যেসব মামলাগুলো লিগ্যাল, যেগুলো হওয়া উচিত ছিল, খুনিদের নামে মামলা হয়েছে, যারা গুম-খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, আবার অনেক মামলা অতি উৎসাহী হয়েও অনেকে কিছু মামলা করেছে। সেই মামলাগুলোও কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে, তারা রিভিউ করবে। মামলাগুলো যদি তারা রিভিউ করে, তারা যদি মামলাগুলোর মধ্যে কোনো সত্যতা না পায়; কোনো বেসিস না থাকে, সেই মামলাগুলো তারা রিভিউ করে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।

শামা ওবা‌য়েদ ব‌লেন, আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে, আমরা মানবাধিকার রক্ষায় সচেষ্ট আছি, আমরা দায়বদ্ধ জনগণের কাছে। 

aliul / aliul

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ