ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

যেকোনও শৈথিল্যে জামায়াত-শিবির সুযোগ নেবে : মেনন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১০-২০২১ দুপুর ৩:৪১

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘কুমিল্লার ঘটনায় সরকার যে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করছে তাতে পুরোপুরি নির্মোহভাবে দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাই জানে, জামায়াত-হেফাজত ইসলাম সাম্প্রতিক সময়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সাম্প্রদায়িকতার ব্যাপারে যেকোনও শৈথিল্যে তারা সুযোগ নেবে।’

শনিবার (১৬ অক্টোবর) শহীদ রাসেল ব্রিগেড স্বেচ্ছাসেবকদের সম্মিলন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এসব কথা বলেন এই রাজনীতিবিদ। করোনা প্রতিরোধে শহীদ রাসেল ব্রিগেডের কার্যক্রম ১০০ দিন পূর্ণ করায় এর আয়োজন করা হয়।

রাশেদ খান মেনন মনে করেন, মন্দির ভাঙচুরের মতো সাম্প্রদায়িক হামলাকে কেন্দ্র করে দোষারোপের রাজনীতি ওইসব ঘটনাবলীর সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের প্রকৃত পরিচয়কেই আড়াল করবে। তার মন্তব্য, ‘সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করে চলার নীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবাধ প্রচার, ধর্মের অপব্যাখ্যা এবং সর্বোপরি অসাম্প্রদায়িক মূল্যবোধের অবক্ষয় দেশে যে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক মানসিকতার বিস্তার ঘটিয়েছে তাতে কেউই দায়মুক্ত নয়। সাম্প্রদায়িক ঘটনাবলীতে তৃণমূল পর্যায়ের বিভিন্ন দলের নেতাকর্মীদের অংশগ্রহণ কিংবা ক্ষেত্রবিশেষে নেতৃত্ব প্রদানই এর প্রমাণ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতিহাসবিদ ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল। সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন।

প্রীতি / প্রীতি

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন