কান্দাহারের শিয়া মসজিদগুলোর নিরাপত্তা দেবে তালেবান
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে তালেবান। শুক্রবার (১৫ অক্টোবর) কান্দাহারের একটি শিয়া মসজিদ ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬০ মুসল্লি নিহত হওয়ার জের ধরে এ ঘোষণা দিলো আফগানিস্তানের ক্ষমতাসীন এ সংগঠনটি।
শনিবার (১৬ অক্টোবর) কান্দাহারের পুলিশ প্রধান মৌলভি মেহমুদ বলেছেন, এতদিন স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা বিশেষ অনুমতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে কান্দাহারের মসজিদগুলোর পাহারায় নিয়োজিত ছিল। কিন্তু শুক্রবার জুমার নামাজের সময় বিবি ফাতিমা মসজিদে হামলার পর এখন তালেবান সরাসরি এসব মসজিদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।
কান্দাহারের পুলিশ প্রধান বলেন, দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবকরা মসজিদগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন থেকে মসজিদ ও মাদ্রাসাগুলোর জন্য বিশেষ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে।
শুক্রবারের হামলায় নিহতদের শনিবার গণকবরে দাফন করা হয় এবং এ সময় শত শত মানুষ কবরস্থানের আশপাশে সমবেত হয়ে শোক প্রকাশ করেন।
১৫ অক্টোবর শুক্রবার কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে হামলার ঠিক এক সপ্তাহ আগে ৮ অক্টোবর কুন্দুজের আরেকটি শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হন। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) দু’টি হামলারই দায়িত্ব স্বীকার করেছে। পার্সটুডে।
প্রীতি / প্রীতি
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘গঠনমূলক’ আলোচনার আহ্বান তুরস্কের
ইরানগামী জাহাজগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, অডিও প্রকাশ
‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’
ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন
২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি
হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের
২২ হাজার কোটি রুপি লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া
বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প
যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা