ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

দর্শকপ্রিয়তায় ২০০তম পর্বে ‘পরম্পরা’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:২

নাটকে এখন পারিবারিক গল্পের কদর বেশ। দর্শকও খুব পছন্দ করছে। তারই একটি উদাহরণ ‘পরম্পরা’। দীপ্ত টিভির এই ধারাবাহিক নাটক এক এক করে পৌঁছে গেল ২০০তম পর্বে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে এর দুইশতম পর্বটি।

পারিবারিক বন্ধন আর আধুনিক জীবনের টানাপোড়েন নিয়ে নির্মিত ‘পরম্পরা’। এর কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। মেঘার সঙ্গে নাহিয়ানের দীর্ঘ সময়ের ভালোবাসার সম্পর্কটি এখন এক জটিল রূপ ধারণ করেছে। দুজনের মাঝে তৈরি হয়েছে প্রচুর ভুল-বোঝাবুঝি। আর এজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছে মেঘার চাচা আর নাহিয়ানের বাবা। একদিকে ভালোবাসার মানুষের সাথে দূরত্ব, অন্যদিকে পরিবারের পক্ষ থেকে ফুফাতো বোন রাশাকে বিয়ে করার চাপ— সব মিলিয়ে নাহিয়ানের জীবন এখন গভীর অনিশ্চয়তায়।

নাহিয়ান কি পারবে সব বাধা ও ষড়যন্ত্র পেরিয়ে নিজেদের ভালোবাসা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে? নাকি পরিবারের অভিজাত দেয়ালের কাছে হার মানবে তার ভালোবাসা? মেঘা কি বুঝতে পারবে পেছনের এই চক্রান্ত, নাকি চিরতরে দূরে সরে যাবে? রাশা কি শেষ পর্যন্ত পাবে নাহিয়ানের ভালোবাসা, নাকি এক বুক হাহাকারই হবে তার জীবনসঙ্গী? এমন নানা রোমাঞ্চকর প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে।

আশিস রায়ের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। ধারাবাহিক নাটকটি প্রচারিত হচ্ছে সপ্তাহের ৬ দিন, শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে, দীপ্ত টিভিতে। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ এবং দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এটি উপভোগ করা যায়।

aliul / aliul

দর্শকপ্রিয়তায় ২০০তম পর্বে ‘পরম্পরা’

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা

লুইপার পায়রার জন্য উড়ল জীবনের ‘প্রজাপতি’

যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব : জেমস

‘সোশ্যাল মিডিয়ার আগে নারীদের জন্য সময়টা কঠিন ছিল’

প্রকাশ্যে তুষির আন্ধার-এর টিজার

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক, কী করছেন কক্সবাজারে?

প্রেক্ষাগৃহে কালিন ভাইয়ারা, ভাঙতে পারে যেসব রেকর্ড

সালমান শাহ স্মরণে টানা সাত দিন জনপ্রিয় সাত সিনেমা

‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

গুমের অন্ধকার গল্পে ‘জোয়ার’ এলো অন্তর্জালে