ডিসেম্বরে আসছে অনন্ত জলিলের ১০০ কোটি টাকার ছবি
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের বিগ বাজেট সিনেমা ‘দিন দ্য ডে’। আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে অ্যাকশন ঘরানার এ সিনেমাটি। এই সিনেমার মধ্য দিয়ে ৭ বছর পর পর্দায় আসছেন এ নায়ক। গতকাল (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘দিন দ্য ডে’র পোস্টার উন্মোচন ও মুক্তির তারিখ জানান অনন্ত জলিল।
অনুষ্ঠানে এ নায়ক বলেন, ‘দর্শক এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর ‘দিন দ্য ডে’ ছবিটি মুক্তি পাবে।’
এর আগে অনন্ত জানিয়েছিলেন ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ১০০টি সিনেমার সমান ‘দিন- দ্য ডে’ ছবির বাজেট!’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন-দ্য ডে’ সিনেমায় অনন্তর নায়িকা বর্ষা। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন। আর সে কারণে বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে মুক্তি দেওয়া হবে।
বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত