‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’
সম্প্রতি মুক্তি পেয়েছে আয়েশা খান অভিনীত ‘ধুরন্ধর’। আর এই কাজের একটি গান ‘শরারত গার্ল’ তাকে রাতারাতি নিয়ে গেছে জনপ্রিয়তার তুঙ্গে। তবে মুদ্রার উল্টো পিঠটাও বেশ অন্ধকার। জনপ্রিয়তার এই জোয়ারে ভেসে আসার সঙ্গেই আয়েশান জীবনে নেমে এসেছে এক তিক্ত অভিজ্ঞতা। অভিনেত্রীর অভিযোগ, প্রায় প্রতিদিনই তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।
সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আয়েশা তার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আয়েশা জানান, দীর্ঘ সময় ধরেই তাকে টার্গেট করে এই ধরনের কুরুচিপূর্ণ ও হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে।
আয়েশা বলেন, ‘সেদিন একটি ছবির শুটিং চলছিল। সেটে আমার বাবাও উপস্থিত ছিলেন। শুটিংয়ের বিরতিতে বাবার পাশেই বসে ফোন দেখছিলাম। হঠাৎ দেখলাম, নির্দিষ্ট একজন ব্যক্তি দীর্ঘ দিন ধরে আমাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন।’
‘সেখানে একাধিক ‘ভয়েস নোট’ও ছিল। সেটি চেক করতেই আমি স্তব্ধ হয়ে যাই; আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল।’ অভিনেত্রীর দাবি, বিষয়টি এখন তার জীবনের এক অনাকাঙ্ক্ষিত রুটিনে পরিণত হয়েছে।
প্রতিদিন ফোন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এমন অসংখ্য হুমকিবার্তা তার চোখে পড়ে। তার কথায়, ‘প্রতিটি সাক্ষাৎকারে আমাকে এই একই বিষয়ে প্রশ্ন করা হয় এবং আলোচনা হয়। এর বেশি কিছু আর হচ্ছে না। কোনো প্রতিকার না পেয়ে ধীরে ধীরে আমি এই পরিস্থিতির সঙ্গেই অভ্যস্ত হয়ে পড়ছি।’
এমএসএম / এমএসএম
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
ভিকির ‘খলনায়ক’-এ নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল
কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?
তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী