৩০ বছরের অপেক্ষার অবসান: বেদে পল্লী পেলো খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা
একটি নিজের ঘর। একটু নিরাপদ ঠিকানা। সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ। এই তিনটি স্বপ্ন বুকে নিয়ে তিন দশক ধরে দিন কাটিয়েছে ধামরাইয়ের রূপনগর বেদে পল্লীর পরিবারগুলো। কখনো নৌকায়, কখনো অন্যের জায়গায় থিতু হয়ে বেঁচেছে তারা। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বেদে পল্লীর বাসিন্দাদের হাতে স্থায়ী আবাসনের জন্য খাসজমির কাগজ, ২৫ জন নারীর হাতে সেলাই মেশিন এবং পল্লীর উন্নয়নে ৫ লাখ টাকার চেক তুলে দেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম।
যেভাবে বদলাচ্ছে রূপনগর বেদে পল্লী
ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে বেদে সম্প্রদায়। এতদিন অধিকাংশ পরিবারেরই নিজস্ব জমি ছিল না। জীবিকার তাগিদে একসময় নৌকাই ছিল তাদের ঘর। পরে স্থলভাগে বসতি গড়লেও তা ছিল অন্যের জায়গায়। ফলে সবসময় অনিশ্চয়তায় কেটেছে দিন।
এই বাস্তবতা বদলাতে জেলা প্রশাসনের উদ্যোগে পল্লীর বাসিন্দাদের স্থায়ী আবাসনের জন্য খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে। একইসাথে পরিবারের নারীদের স্বাবলম্বী করতে ২৫ জন নারীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন। জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ কার্যক্রমের মাধ্যমে আবেদন করে সাড়া পেয়েছেন তারা। পল্লীর অবকাঠামো ও জীবনমান উন্নয়নে উপজেলা পরিষদের বিশেষ তহবিল থেকে আরও ৫ লাখ টাকার উন্নয়ন বরাদ্দের চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, "পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠীকে উন্নয়নের বাইরে রাখা যাবে না। বেদে সম্প্রদায়ের মানুষও এই সমাজেরই অংশ। তাদের স্থায়ী ঠিকানা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান ও সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।"
তিনি আরও বলেন, "মানুষকে শুধু সহায়তা নয়, এমন সুযোগ তৈরি করতে হবে যাতে তারা নিজেরাই নিজেদের জীবন বদলাতে পারে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেদে পল্লীর নারীরা স্বাবলম্বী হবেন, পরিবারগুলো আর্থিকভাবে শক্তিশালী হবে - এটাই আমাদের প্রত্যাশা।"
গত ২০ আগস্ট প্রায় ৩০ বছর পর কোনো জেলা প্রশাসক হিসেবে রূপনগর বেদে পল্লী সরেজমিনে পরিদর্শন করেন মিজ ফরিদা খানম। সেদিন তিনি বাসিন্দাদের আবাসন সংকট, কর্মসংস্থান ও শিক্ষার সমস্যার কথা শুনে স্থায়ী আবাসন ও সরকারি সহায়তার আশ্বাস দিয়েছিলেন।
দীর্ঘ অনিশ্চয়তার পর এখন রূপনগর বেদে পল্লীর মানুষের স্বপ্ন শুধু একটি ঘর নয়। নিজেদের স্থায়ী ঠিকানা, নারীদের হাতে কাজ আর সন্তানদের জন্য ভালো ভবিষ্যৎ - এই তিন প্রত্যাশা নিয়েই নতুন করে পথ চলা শুরু তাদের।
এমএসএম / এমএসএম
বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন
গঙ্গা-পদ্মার পানি বাড়তে পারে, সতর্কসীমায় পৌঁছানোর শঙ্কা
বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক : ডেপুটি স্পিকার
ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর
৩০ বছরের অপেক্ষার অবসান: বেদে পল্লী পেলো খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে লাগেজ দিতে না পারলে জরিমানা করবে সিভিল এভিয়েশন
শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার
গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুচিং
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু