দীপিকার মতো সন্তান চান রণবীর
বলিউডের বর্তমান সময়ের আলোচিত দম্পতি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এ জুটির সন্তান নিয়ে ভক্তদের উৎসাহ যেন ক্রমেই বাড়ছে। কিছুদিন আগে মুম্বাইয়ের হিন্দুজা হাসাপাতেল দেখা গিয়েছিল দীপিকাকে। সেই সময় অভিনেত্রী ঢিলেঢালা পোশাক পরেছিলেন।
ব্যাস! ওই ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ হতেই শুরু হয়ে যায় আলোচনা। এবার সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন নায়িকার স্বামী রণবীর সিং।
শিগগিরই ছোট পর্দায় অভিষেক করতে চলেছেন বলিউডের এই ‘গাল্লি বয়’। একটি অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। সেই শো-র সঞ্চালক হিসেবেই সম্প্রতি প্রমোশনে গিয়েছিলেন রণবীর।
সেখানে কথা প্রসঙ্গে বলেন, ‘যেমনটা আপনারা জানেন যে, আমার বিয়ে হয়ে গেছে। দুই-তিন বছরের মধ্যে সন্তানও হবে। আপনাদের বৌদি ছোটবেলায় এতটাই মিষ্টি ছিল যে আমি বলে দিয়েছি, তোমার মতোই একটা সন্তান চাই আমার। আমার জীবন সার্থক হয়ে যাবে। আমি তো সন্তানদের নামের তালিকাও তৈরি করতে শুরু করে দিয়েছি।’
আপাতত করণ জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করছেন রণবীর। যেখানে তাকে দেখা যাবে আলিয়া ভাট, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো অভিনেতাদের সঙ্গে।
এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীরের ‘৮৩’ নামে একটি ছবি। ভারতীয় ক্রিকেটার কপিল দেবের বায়োপিক একটি। পরিচালনা করেছেন কবির খান। সেখানে রণবীরের স্ত্রীর ভূমিকায় আছেন তার বাস্তবের ঘরণি দীপিকা পাড়ুকোন।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত