ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চাল-মুরগির দাম বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী বললেন, ‘এটা খাদ‌্যমন্ত্রীর অধিকার’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২১ দুপুর ৪:৫২

বাজারে বেড়েছে সব ধরনের চাল ও ব্রয়লার মুরগির দাম। হঠাৎ এমন দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, এ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। খাদ্যমন্ত্রী রয়েছেন, তিনি এ বিষয়ে কথা বলবেন। এটা তার অধিকার। আমি তার অধিকার ভঙ্গ করতে চাই না।

রোববার (১৭ অক্টোবর) ঢাকা চেম্বার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি হতে পারে কিন্তু স্থানীয় উৎপাদিত পণ্যের (চাল ও মুরগি) দাম কেন বৃদ্ধি পাচ্ছে?

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সীমা অতিক্রম করতে চাই না। এই দুইটি ব্যাপার আমাদের মন্ত্রণালয়ের অধীনে নয়। এখন আমি একটা কথা বলবো। তখন আরেকজন গিয়ে বলবে, বাণিজ্যমন্ত্রী চালের বাজার নিয়ে কথা বলেছেন, তখন খাদ্যমন্ত্রী বলবেন, ওনারতো অধিকার নাই কথা বলার। তাই আমি অধিকার ভঙ্গ করবো না। 

প্রীতি / প্রীতি

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক