নুসরাতের জীবনে আবারও বিচ্ছেদ?
টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে এখন সুখের সীমা নেই। নতুন করে সংসার পেতেছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। প্রথমবারের মতো মা হয়েছেন। সঙ্গী ও সন্তান নিয়ে আনন্দেই কাটছে তার দিন।
কিন্তু হঠাৎ নুসরাতের স্ট্যাটাসে পাওয়া গেল বিচ্ছেদের ইঙ্গিত! তবে সেটা প্রেমের সম্পর্কে নয়, বন্ধুত্বে। অর্থাৎ কোনো বন্ধুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত লিখেছেন, ‘জীবনের লক্ষ্য সম্পর্কে যখনই কেউ সিরিয়াস হয়, তখনই হয় বন্ধু বিচ্ছেদ। সে কারণেই বুগাটির (বিলাসবহুল গাড়ি) দুটো সিট আর বাসের সিট ৩০টি।’
টালিউডে নুসরাতের বন্ধু হাতেগোনা। তারা হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। এদের মধ্যেই কি কেউ তার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছেন? জবাব পাওয়া যায়নি। কারণ তিনি কারো নাম উল্লেখ করেননি।
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে গত এক বছর ধরে সংসার করছেন নুসরাত। তবে তারা বিয়ে করেছেন কিনা, জানা যায়নি। গত আগস্টে যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। কয়েক দিন আগে যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেন। যেটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এরপর থেকেই কোনো বন্ধুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে।
প্রসঙ্গত, নুসরাত জাহান বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ২০১৯ সালে বিয়ের পর এক বছরের মতো সংসার করেন তারা। এরপর নুসরাত চলে আসেন। চলতি বছরের প্রথম দিকে তিনি দাবি করেন, নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি। তারা কেবল সহবাস করেছেন।
এরপর বিচ্ছেদের জন্য নিখিল মামলা দায়ের করেন। নুসরাতও তার সঙ্গে পাল্লা দিয়ে মামলা করেছেন। দু’জনের বিচ্ছেদের সেই জটিলতা এখনো সমাধান হয়নি।
এমএসএম / এমএসএম
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই