শিগগিরই বাগদান করব: ভিকি
বলিউডের প্রথম সারির নায়িকা ক্যাটরিনা কাইফ ও এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলের প্রেম নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। তাদেরকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। তবে নিজেরা কখনো সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তাই নানা মুখরোচক গল্পে গুঞ্জনের জল গড়িয়েছে বহুদূর।
সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছেন ভিকি। জানালেন বিয়ে-বাগদানের কথা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অভিনেতা বলেন, ‘সঠিক সময় এলে শিগগিরই বাগদান সেরে ফেলব। তাই এখন সঠিক সময়ের অপেক্ষা।’
সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন সিনেমা ‘সর্দার উধম সিং’। সেই সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন ক্যাটরিনা কাইফ। সিনেমা দেখে তিনি ভিকির প্রশংসাও করেছেন। সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘সুজিত সরকারের চিন্তাকে সাধুবাদ জানাই। সিনেমার গল্প বলার ধরন খুবই সুন্দর ও পরিষ্কার। ভিকি কৌশল ট্যালেন্টেড, সৎ ও হৃদয় বিদারক।’
ক্যাটরিনার এই প্রশংসার পর থেকে তাদের সম্পর্ক নিয়ে আবারও জোর চর্চা চলছে। সেই চর্চার মধ্যেই ভিকি বাগদানের কথা জানালেন। তাই ধারণা করা হচ্ছে, অচিরেই আংটি বদল করতে চলেছেন এ যুগল।
কিছুদিন আগে ভিকির বিয়ের গুজব নিয়ে মুখ খোলেন তার ভাই সানি কৌশল। তিনি জানান, ভিকির বাড়িতে প্রায়শই এটা নিয়ে মজা হয়। তার বাবা-মা ছেলের কাছে বিয়ের মিষ্টিও খেতে চান। ভিকিও সেই হাসি-ঠাট্টায় তাল মিলিয়ে জবাব দেন।
উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ এর আগে একাধিক তারকার সঙ্গে প্রেমে লিপ্ত ছিলেন। বলিউড ভাইজান সালমান খান, রণবীর কাপুরের মতো তারকার সঙ্গে তার ভালোবাসা বিনিময় হয়েছে বহু আগেই। তবে বছর খানেক হলো ভিকির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত