বিশ্ববাজারে আরো বাড়ল অপরিশোধিত তেলের দাম
বিশ্ববাজারে আবারো বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, সোমবার (১৮ অক্টোবর) সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ শতাংশ বা ৮৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭৩ ডলারে, যা ২০১৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ১২ ডলার বেড়ে হয়েছে ৮৩ দশমিক ৪০ ডলার। ২০১৪ সালের অক্টোবরের পর থেকে মার্কিন তেলের সর্বোচ্চ দাম এটাই।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হওয়া জ্বালানি খরচ বৃদ্ধিতে অবদান রাখতে পারে। যুক্তরাষ্ট্র আগামী মাসে টিকাগ্রহীতা বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলবে খবর শুনেই জেট ফুয়েলের চাহিদা বেড়ে গিয়েছিল। একই পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া এবং এশিয়ার দেশগুলোও।
বিশ্লেষকরা জানান, শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য ‘গ্যাস-টু-অয়েল সুইচিং’ বছরের চতুর্থ প্রান্তিকে দৈনিক সাড়ে চার লাখ ব্যারেল পর্যন্ত চাহিদা বাড়িয়ে দিতে পারে। অবশ্য এর সঙ্গে তাল মেলাতে উৎপাদনকারী দেশগুলোর তেল সরবরাহও বৃদ্ধি পেতে পারে।
জামান / জামান
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা