কদবেলের আচার তৈরির রেসিপি
বিটলবণ দিয়ে কদবেল খেতে কে না পছন্দ করেন! যারা টক খেতে পছন্দ করেন, তাদের কাছে প্রিয় একটি ফল হলো কদবেল। কদবেল দিয়ে যে জিভে জল আনা আচার তৈরি করা যায় তা কি জানতেন? বাজারে এখন প্রচুর কদবেল পাওয়া যাচ্ছে। তাই চাইলেই ঘরে বসে তৈরি করতে পারেন কদবেলের আচার। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
কদবেল- ২ কাপ
চিনি- ১/৪ কাপ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
সাদা ভিনেগার- ১/৩ কাপ
সরিষার তেল- আধা কাপ
পাঁচফোড়ন- আধা চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
শুকনা মরিচ- ২টি
লবণ- ১ চা চামচ
বিট লবণ- ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
পাকা কদবেলের ভেতরে অংশ বের করে ভালোভাবে চটকে নিন। এরপর চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে রসুন বাটা, পাঁচ ফোড়ন ও শুকনো মরিচ টুকরো করে দিন। মশলাগুলো ভালোভাবে ভেজে নিন। এরপর তাতে কদবেল দিয়ে দিন। মিনিট দুয়েক নাড়ুন। এরপর তাতে মেশান ভিনেগার ও চিনি। ভালোভাবে নাড়ুন। এবার তাতে দিন লবণ, বিট লবণ ও মরিচের গুঁড়া। আচারের গায়ে তেল উঠে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। এয়ার টাইটে বয়ামে এই আচার সংরক্ষণ করতে পারবেন।
এমএসএম / এমএসএম
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত