ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ দুপুর ১২:৫৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে খবর সংগ্রহ করতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন।

 
স্থানীয় টেলিভিশন এনবিসি লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।

এনবিসি লস অ্যাঞ্জেলেস নিশ্চিত করেছে যে বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিজস্ব সম্প্রচার কেন্দ্র এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শহরতলির চ্যাটসওয়ার্থ এলাকায় বাস দুর্ঘটনার সংবাদ সরাসরি সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) একজন মুখপাত্র জানিয়েছেন, লারলাইন এভিনিউ এবং নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মাঝের ফাঁকা স্থানে হেলিকপ্টারটি আছড়ে পড়ে।

 বিধ্বস্ত হওয়ার পরপরই দুটি শিপিং কনটেইনার এবং একাধিক যানবাহনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ (এলএপিডি) এবং মেয়র ক্যারেন বাস। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে।
এর আগে দিনের শুরুতে চ্যাটসওয়ার্থে একটি সিটি বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হন। এ খবরই সংগ্রহ করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

aliul / aliul

ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বসলেন সৌদিসহ একাধিক মুসলিম দেশের সেনাপ্রধান

হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য

‘ঘৃণ্য মিথ্যা’, মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে বলল হুথিরা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুথিরা

আরব সাগরে ভারতীয় ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

জ্বালানির উচ্চ মূল্য, দেশে দেশে বিক্ষোভ

মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ইরানে উড্ডয়নের পর বিমানে কম্পন, খসছে সিলিং, আতঙ্কে যাত্রীরা : ভিডিও

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে

মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি

চীনে যাচ্ছেন আরাগচি, আলোচনায় যুদ্ধ ও হরমুজ