ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানের সঙ্গে শান্তি আলোচনার বদলে দেশটির বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক।কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, বিভিন্ন পক্ষের বক্তব্য ও সামরিক তৎপরতায় এমন অনেক ইঙ্গিত রয়েছে, যা থেকে মনে হচ্ছে আমরা আবারও সংঘাতের দিকে এগোচ্ছি।এলমাসরির মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েল সফর করেছেন। একই সময়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, ওই অঞ্চলে নিজেদের কয়েকটি কূটনৈতিক স্থাপনা ও সামরিক ঘাঁটি থেকে লোকজন সরিয়ে নেওয়ার খবরও পাওয়া যাচ্ছে।এসব ঘটনাকে নতুন করে হামলার প্রস্তুতির সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি।
এলমাসরি বলেন, এসব কিছুই ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শিগগিরই, এমনকি খুব শিগগিরই, ইরানের ওপর আরেক দফা হামলার পরিকল্পনা করছে।তবে নতুন করে হামলা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিশ্লেষকের বক্তব্য মূলত সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক তৎপরতার ওপর ভিত্তি করে করা আশঙ্কা।এলমাসরি আরও বলেন, নতুন করে সংঘাত শুরু হলে তা আগের দফার লড়াইয়ের চেয়েও বিপজ্জনক ও ভয়াবহ হয়ে উঠতে পারে। এটাই তাদের অন্যতম বড় উদ্বেগ।
সূত্র: রয়টার্স
এমএসএম / এমএসএম
ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত
বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ
ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
১৯৬৭’র পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত
সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১