সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুথিরা
ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি বিদ্রেহীরা। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরব তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
এ নিয়ে এক বিবৃতিতে ইয়াহিয়া বলেছেন, “আমাদের জনগণ ও দেশের বিরুদ্ধে নৃসংশ আগ্রাসনের মধ্যে, সৃষ্টিকর্তার সহায়তা ও কৃপায় আমাদের সশস্ত্র বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এটি মারিবের আকাশসীমায় শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল সেখানে থাকা তাদের সেনাদের জড়ো করায় সহায়তা করতে।”
ইয়েমেনে স্থানীয়ভাবে তৈরি একটি সারফেস টু এয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্র আলজাজিরাকে বলেছেন, হুথিরা যুদ্ধবিমানটি হেলান পাহাড়ের কাছে ধ্বংস করেছে। যা মারিবের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
হুথিদের পরাস্তে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের পরাস্ত করতে দখলদার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।
গতকাল মঙ্গলবার অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।
ইসরায়েলের সঙ্গে সৌদির যোগাযোগের লক্ষ্য হলো তাদের কাছ থেকে হুথিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য নেওয়া। যার মাধ্যমে ইরান সমর্থিত এ বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে সৌদিকে রক্ষার পরিকল্পনা সাজানো হবে।
সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম বলেছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেন্টকমের সহায়তা চেয়েছেন। আর এতে দখলদার ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টি যোগ করতে বলেছেন তিনি।
সূত্র: আলজাজিরা
aliul / aliul
ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বসলেন সৌদিসহ একাধিক মুসলিম দেশের সেনাপ্রধান
হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য
‘ঘৃণ্য মিথ্যা’, মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে বলল হুথিরা
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুথিরা
আরব সাগরে ভারতীয় ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ
ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস
জ্বালানির উচ্চ মূল্য, দেশে দেশে বিক্ষোভ
মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি
বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
ইরানে উড্ডয়নের পর বিমানে কম্পন, খসছে সিলিং, আতঙ্কে যাত্রীরা : ভিডিও
ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে
মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি