যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত অন্তত ২০
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গাজা শহরের তাল আল-হাওয়া এলাকার ওই বহুতল ভবনের প্রতিটি তলা ধসে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকে পড়া জীবিতদের উদ্ধার এবং মরদেহ বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ১০টি পরিবার এসব অ্যাপার্টমেন্টে বসবাস করে আসছিল।
গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বলেছেন, গাজায় প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশের ওপর ইসরায়েলের কঠোর কড়াকড়ি রয়েছে। যে কারণে প্রাথমিক পর্যায়ে তাদের প্রায় হাত দিয়েই উদ্ধারকাজ শুরু করতে হয়েছে। তবে পরবর্তীতে ভারী কিছু যন্ত্রপাতি সংগ্রহ করে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশু ও হামাসের এক কমান্ডারসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজায় হামাসের এক কমান্ডার এবং উত্তর গাজায় অপর এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। দুই হামলায় দুটি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।
ফিলিস্তিনিদের সহায়তায় নিয়োজিত ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালিস্টাইনিয়ানস বলেছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের চিকিৎসাসেবা কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় এক রোগী নিহত হয়েছেন
সূত্র: বিবিসি।
aliul / aliul
আরব সাগরে যুদ্ধজাহাজে ধাক্কা, পাকিস্তানের দূতকে তলব ভারতের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা হবে না, সৌদির ক্ষেত্রে ছাড় নেই
মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত অন্তত ২০
ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বসলেন সৌদিসহ একাধিক মুসলিম দেশের সেনাপ্রধান
হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য
‘ঘৃণ্য মিথ্যা’, মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে বলল হুথিরা
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুথিরা
আরব সাগরে ভারতীয় ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ
ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস
জ্বালানির উচ্চ মূল্য, দেশে দেশে বিক্ষোভ
মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি