ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা হবে না, সৌদির ক্ষেত্রে ছাড় নেই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:৪৯

গত সপ্তাহে রক্তক্ষয়ী অভিযান চালিয়ে ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে হুথি বিদ্রোহীরা। তারা মোখার নিয়ন্ত্রণ নেওয়ার পর শঙ্কা তৈরি হয় সাগরটির গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল হুমকির মুখে পড়বে। আর এরপরই ওমানের রাজধানী মাস্কাটে হুথি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। 

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এখনো প্রকাশ্যে ঘোষণা না দেওয়া বৈঠকটি হয়েছে মাস্কাটে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে। এতে সহায়তা করেছে মধ্যস্থতাকারী দেশ ওমান।

এএফপি জানিয়েছে, বৈঠকটি হয় গত রোববার। আর এতে মার্কিনিদের হুথিরা জানিয়েছে, লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলার পরিকল্পনা তাদের নেই। এছাড়া ইসরায়েলি জাহাজেও হামলা চালানো হবে না। কিন্তু কোনো জাহাজ যদি সৌদি আরবের হয় অথবা সৌদির পণ্য পরিবহনে যুক্ত থাকে তাহলে ওই জাহাজকে ছাড় দেওয়া হবে না।

২০২৫ সালে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় দুই মাস বিমান হামলা চালায়। এরপর তাদের মধ্যে ওই বছরের মে মাসে যুদ্ধবিরতি হয়। হুথিরা মার্কিনিদের জানিয়েছে, তারা এ যুদ্ধবিরতিতে এখনো প্রতিশ্রুতিবদ্ধ আছে। ফলে মার্কিনিদের কোনো স্বার্থে তারা হামলা চালাবে না।

বৈঠকে উপস্থিত ইয়েমেনি একটি সূত্র বলেছেন, হুথিরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েলের মালিকানাধীনসহ অন্যান্য জাহাজেও হামলার কোনো ইচ্ছা তাদের নেই। হামলা চালানো হবে শুধুমাত্র সৌদি সংশ্লিষ্ট জাহাজে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করেছে যেন সৌদির সঙ্গে এ দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র জড়িত না হয়।

গত সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছিলেন, তারা হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি। এরমধ্যেই সামনে এলো হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি বৈঠক করেছে।

সূত্র: এএফপি

aliul / aliul

আরব সাগরে যুদ্ধজাহাজে ধাক্কা, পাকিস্তানের দূতকে তলব ভারতের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা হবে না, সৌদির ক্ষেত্রে ছাড় নেই

মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত অন্তত ২০

ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বসলেন সৌদিসহ একাধিক মুসলিম দেশের সেনাপ্রধান

হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য

‘ঘৃণ্য মিথ্যা’, মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে বলল হুথিরা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল হুথিরা

আরব সাগরে ভারতীয় ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

ভারতের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য নিউজিল্যান্ডে আইন পাস

জ্বালানির উচ্চ মূল্য, দেশে দেশে বিক্ষোভ

মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি

বাস দুর্ঘটনার খবর সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩