আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কাল বুধবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,“আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তারা (তেহরান) একটি চুক্তি করতে চায়। দেখা যাক, কী হয়।”
সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ইরানের কাছ থেকে তিনি ‘সরাসরি’ বার্তা পেয়েছেন। তবে এ প্রসঙ্গে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
এদিকে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বলেছে, সামনের সপ্তাহে মধ্যপ্রচ্যের উপসাগরীয় অঞ্চরের ৬ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধের পর মধ্যপ্রাচ্য অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের যেসব কৌশলগত পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের, সেসব নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে।
আসন্ন এ বৈঠক নিয়ে আরও বিশদভাবে জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল এক্সিওস; কিন্তু কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে দিয়ে শুরু হয়েছে এ যুদ্ধ। তবে দ্বিতীয় দিনই অর্থাৎ ২ মার্চ ইরান যুদ্ধ থেকে সরে গিয়ে লেবাননে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।
সেপ্টেম্বরে সপ্তম মাসে পা দিয়েছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। এই সাত মাসে দু’বার যুদ্ধবিরতি চুক্তি করেছে ওয়াশিংটন ও তেহরান এবং দু’বারই তা ভেঙেছে। গত বেশ কিছুদিন ধরে উভয় পক্ষের কূটনৈতিক যোগাযোগও স্থবির পর্যায়ে আছে।
সূত্র : রয়টার্স
aliul / aliul
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি : এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিলো ইসরায়েল
আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি : ট্রাম্প
মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল
হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা ইরানের, কয়েক জন মার্কিন সেনা আহত
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা হুথিদের
ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?
আরব সাগরে যুদ্ধজাহাজে ধাক্কা, পাকিস্তানের দূতকে তলব ভারতের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা হবে না, সৌদির ক্ষেত্রে ছাড় নেই
মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত অন্তত ২০