ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি : এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিলো ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ১:৫৮

নিজেদের চিরশত্রু ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলেক্সান্দার গ্রানোভস্ক (৩০) নামের এক নাগরিককে ১৩ বছর ৫ মাস কারাবাসের সাজা দিয়েছেন ইসরায়েলের একটি আদালত। গতকাল বুধবার এই সাজা দিয়েছেন ইসরায়েলের মধ্যাঞ্চলীয় জেলা লোদ-এর জেলা আদালত।

ত্রিশের কোঠায় থাকা গ্রানোভস্কির বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির পাশাপাশি দেওয়ালে সরকারবিরোধী স্লোগান লেখা, অন্তত ৯টি গাড়ি ভাঙচুর ও জ্বালয়ে দেওয়া, ইসরায়েরের সাবেক সেনাপ্রধান ও পরে মন্ত্রী বেনি গান্টজের বাড়িতে অনধিকার প্রবেশ এবং ইরানি এক গুপ্তচরের কাছ থেকে অর্থগ্রহণের অভিযোগও আনা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ৯ তাদের প্রতিবেদনে জানিয়েছে, গ্রাণভস্কিকে যে সাজা প্রদান প্রদান করা হয়েছে, তা ইসরায়েলের বিচার বিভাগের ইতিহাসে এ ধরনের মামলায় সবচেয়ে কঠোর সাজার নিদর্শন। এর আগে কেউ গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে এত দীর্ঘ মেয়াদে কারাবাসের সাজা পায়নি।

আদালত নিজেও তা স্বীকার করেছেন। শুক্রবার রায় ঘোষণার সময় বিচারক বলেছেন, “এই কঠোর শাস্তির উদ্দেশ্য হলো, ইসরায়েলে যারা অর্থের বিনিময়ে শত্রুপক্ষের হয়ে কাজ করতে চায়— তাদের এই বার্তা দেওয়া যে, ধরা পড়লে তাদেরও এমন দীর্ঘ ও অসহনীয় কারাদণ্ড ভোগ করতে হতে পারে।”

উল্লেখ্য, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত দু’বছরে বহুসংখ্যক নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতাও পাওয়া গিয়েছে।

পুলিশের তদন্তে দেখা গেছে, সন্দেহভাজনরা সাধারণত সোশ্যাল মিডিয়া—বিশেষ করে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম—এর মাধ্যমে ইরানি এজেন্টদের সাথে প্রাথমিক যোগাযোগ স্থাপন করে থাকে।

ইরানেও ইসরায়েরের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত কয়েক মাসে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানি আইনে গুপ্তচরদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

সূত্র : টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি

aliul / aliul

মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি : এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিলো ইসরায়েল

আমরা সম্ভবত যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি : ট্রাম্প

মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা ইরানের, কয়েক জন মার্কিন সেনা আহত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হামলা হুথিদের

ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?

আরব সাগরে যুদ্ধজাহাজে ধাক্কা, পাকিস্তানের দূতকে তলব ভারতের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা হবে না, সৌদির ক্ষেত্রে ছাড় নেই

মক্কায় ড্রোন হামলা চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত অন্তত ২০

ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে বসলেন সৌদিসহ একাধিক মুসলিম দেশের সেনাপ্রধান