ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টিকা নেয়া ভ্রমণকারীর জন্য সীমান্ত খুলে দিল স্পেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ১:১৬

টিকা নেয়া বিশ্বের সকল ভ্রমণকারীর জন্য সীমান্ত খুলে দিয়েছে স্পেন। দেশটি আশা করছে এর মাধ্যমে তাদের পর্যটন খাত ঘুরে দাঁড়াতে পারবে।

সোমবার এ ঘোষণা দিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ক্যারোলিনা দারাইস জোর দিয়ে বলেন, স্পেন নিরাপদ গন্তব্য।

তিনি আরো বলেন, পর্যটনে বিশ্বকে নেতৃত্ব দেয়ার পুনর্দাবির প্রক্রিয়ায় রয়েছে স্পেন।

স্পেনের ট্রাভেল এজেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট জোসে লুইস প্রিয়েতো বলেন, তারা আশার করছেন সোমবার থেকে পর্যটনখাতে দৃশ্যমান পুনরুদ্ধার শুরু হবে।

এদিকে সীমান্ত খুলে দেয়ার প্রেক্ষিতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর ট্যুর অপারেটররা খোঁজ খবর নিতে শুরু করেছেন বলে তিনি জানান। উল্লেখ্য স্পেনের পর্যটনের মূল বাজারের উৎস এই তিন দেশ।

স্পেনের কোস্টা ডেল সল থেকে ক্যানারি দ্বীপ পর্যন্ত সকল হোটেল ও রেস্টুরেন্ট ইতোমধ্যে খুলে দেয়া হয়েছে। এছাড়া স্পেন সোমবার থেকে তার বন্দরে ক্রুজ বোটগুলোকে চলতে দেয়ারও অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, স্প্যান সরকার চলতি বছরের শেষ নাগাদ সাড়ে চার কোটি পর্যটককে আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে।

স্পেনের সরকারি হিসেব মতে, চলতি বছরের এপ্রিলের শেষ নাগাদ মাত্র ১৮ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছে।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের